নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই প্রতিষ্ঠানে আগামী ২৬/০৯/২০২৬ খ্রি. অনুষ্ঠিতব্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নতুন সময়সূচি অনুযায়ী আগামী ০৯/১০/২০২৬ খ্রি. রোজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীগণকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, দিনাজপুরে পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় উপকরণসহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।