পু
লিশ লাইন হাই স্কুল দিনাজপুর শুধু দিনাজপুরেরই নয়, উত্তরবঙ্গের একটি অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। উত্তর জনপদের ঐতিহ্য পুলিশ লাইন হাই স্কুল দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এবং দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী স্কুলটির ইতিহাস এর ক্রমবর্ধমান অবকাঠামো ও পাঠদান পদ্ধতির সঙ্গে ওতোপ্রতভাবে জড়িত। বিদ্যালয়টি দিনাজপুরে শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯৯৩ সালে। তার পূর্ববর্তী কালে একটি বেসরকারি প্রাইমারী স্কুল ছিল। তৎকালীন পুলিশ সুপার জনাব মোতালেব হোসেনের আন্তরিক প্রচেষ্টায় দিনাজপুর শহরের সুশৃঙ্খল ও নিরাপদ পুলিশ লাইন্সের মধ্যে বিদ্যালয়টি তার কার্যক্রম শুরু করে। এখন বিদ্যালয়টিতে একটি তিনতলা ভবন, একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবন ও একটি একাডেমিক ভবন নিয়ে তার শ্রেনী কার্যক্রম পরিচালনা করছে।
৯০ দশকের দিকে দিনাজপুর পুলিশ বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ভাবনা থেকে পুলিশ লাইনের ভিতরে একটি উন্নতমানের মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের চিন্তা আসে। তবে অনেক আগে থেকেই এখানে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ছিল। তৎকালীন পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল মোত্তালেব উদ্যোগী হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কয়েকদফা আলোচনা করেন। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তিনি কর্মরত থাকাকালীন বর্তমান মূল ভবনের ২য় তলা পর্যন্ত সম্পন্ন হয়। পুলিশ সুপার জনাব ময়নুল হক অত্র জেলায় যোগদানের পর ম্যানেজিং কমিটির সহায়তায় ৩য় তলা সম্পন্ন করেন। প্রতিবছর ছাত্রছাত্রী বৃদ্ধি পাওয়ায় মূল ভবনে স্থান সংকুলান না হওয়াতে মূল ভবনের পাশে অত্যাধুনিক ৫ (পাঁচ) তলা ভবন বর্তমানে নির্মানাধীন রয়েছে।