ভর্তি বিজ্ঞপ্তি -২০২৭ খ্রি.
১। প্রি-ওয়ান থেকে ৩য় শ্রেণি ও ৬ষ্ঠ শ্রেণিতে পূর্ণ আসনে এবং অন্যান্য শ্রেণিতে আসন শূন্য থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। ০৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার হতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভর্তি ফরমে অনলাইন ও অফলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
২। প্রি-ওয়ান শ্রেণিতে সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষা এবং ১ম, ২য়, ৩য় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
৩। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করার সাথে সাথেই প্রবেশপত্র প্রদান করা হবে। উক্ত প্রবেশপত্র অবশ্যই প্রিন্ট করে সংরক্ষন করতে হবে। প্রবেশপত্রে পরীক্ষার তারিখ ও সময় উল্লেখসহ প্রয়োজনীয় নির্দেশনাবলী দেয়া থাকবে। প্রবেশপত্রে উল্লেখিত রোল নম্বর ব্যবহার করে আবেদন পত্র ডাউনলোড/প্রিন্ট করা যাবে। প্রতিষ্ঠান এর নির্ধারিত ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
৪। ভর্তি পরীক্ষার আবেদন ফি ২১০ (দুইশত দশ) টাকা। অনলাইনে আবেদন ফরম পূরনের ৪৮ ঘন্টার মধ্যেই আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি পরিশোধ ব্যাতিত কোনো ভাবেই অনলাইন হতে প্রবেশপত্র পাওয়া যাবে না। আবেদন ফি মোবাইল ব্যাংকিং “বিকাশ”-এর মাধ্যমে প্রদান করা যাবে।
৫। প্রয়োজনে কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করতে পারবেন এবং আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদি ভুল প্রমাণিত হলে কোন কারণ অথবা যুক্তি প্রদর্শন ছাড়াই যে কোন ছাত্র-ছাত্রীর ভর্তি বাতিল করার ক্ষমতা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ রাখেন।
6। ভর্তির ফরম পূরনের সময় আবেদনকারীকে নিম্ন লিখিত কাগজ পত্রাদি সঙ্গে রাখতে হবে:-
(ক) স্ক্যানকৃত পাসপোর্ট সাইজের ছবি।
(খ) অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (প্রি-ওয়ান এর ক্ষেত্রে শিশু টিকা কার্ড থাকলেই চলবে)।
(গ) পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
(ঘ) সক্রিয় মোবাইল নাম্বার।
7। ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিম্নে প্রদত্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:-
(ক) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও আবেদন পত্র (ওয়েবসাইট থেকে প্রিন্ট করা)।
(খ) ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি।
(গ) জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (প্রি-ওয়ান এর ক্ষেত্রে শিশু টিকা কার্ড থাকলেই চলবে)।
(ঘ) পিতা-মাতা ও অতিরিক্ত একজন অনুমোদিত অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
ভর্তি পরীক্ষার মানবন্টন ও সময় (লিখিত / মৌখিক)
|
শ্রেণি ও বয়স |
শূন্য আসন সংখ্যা |
বিষয় ও মানবন্টন |
ভর্তি পরীক্ষার তারিখ ও সময় |
|
প্রি-ওয়ান (৪-৬ বছর) |
৩০ |
অভিভাবকগণের উপস্থিতিতে শিক্ষার্থীদের সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষা |
২৫/১১/২০২৬ খ্রি. (বুধবার) সকাল:- ১০:০০-১২:০০ ঘটিকা |
|
১ম শ্রেণি (৫-৭ বছর) |
৩০ |
বাংলা ও ইংরেজিতে নিজ নাম, ঠিকানা ও সংখ্যা লিখন এবং মৌখিক পরীক্ষা |
|
|
২য় শ্রেণি (৬-৮ বছর) |
৬০ |
বাংলা-১৫, ইংরেজি-১৫, গণিত-২০ মোট = ৫০ (১ম শ্রেণির পাঠ্যবই হতে) |
|
|
৩য় শ্রেণি (৭-৯ বছর) |
৮০ |
বাংলা-১৫, ইংরেজি-১৫, গণিত-২০ মোট = ৫০ (২য় শ্রেণির পাঠ্যবই হতে) |
০৯/১২/২০২৬ খ্রি. (বুধবার) সকাল:- ১০:০০-১২:০০ ঘটিকা |
|
৬ষ্ঠ শ্রেণি (১০-১২ বছর) |
১২০ |
বাংলা-৩০, ইংরেজি-৩০, গণিত-৪০ মোট = ১০০ (৫ম শ্রেণির পাঠ্যবই হতে) |
|
|
***অন্যান্য শ্রেণিতে আসন শূন্য থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যান্য শ্রেণির শুন্য আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার তারিখসহ সকল বিস্তারিত তথ্যাদি প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নোটিশবোর্ড ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। |
|||
▶▶▶ প্রি-ওয়ান, ১ম ও ২য় শ্রেণির আবেদন ফরম পূরণ/গ্রহণের সময়সীমাঃ ০৪ নভেম্বর ২০২৬ থেকে ১৯ নভেম্বর-২০২৬ পর্যন্ত।
▶▶▶ ৩য় ও ৬ষ্ঠ শ্রেণির আবেদন ফরম পূরণ/গ্রহণের সময়সীমাঃ ০৪ নভেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর-২০২৬ পর্যন্ত।
▶ অনলাইনে আবেদন ফরম সংগ্রহ ও জমাদানের ঠিকানাঃ https://policelinehighschooldinajpur.edu.bd
▶ ভর্তি সংক্রান্ত যে কোন সহায়তায়ঃ ০১৭১৭৭২৯৮৫১, ০১৬০১৪৫৩২৬৪, ০১৮২১৬০৪৮৩৩।
বিঃ দ্রঃ অনিবার্য কারণবশত ভর্তি পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ নির্দেশনার প্রয়োজন হলে আবেদনকারীগণকে মোবাইল ফোনে অবহিত করা হবে এবং ওয়েবসাইটে জানানো হবে।
